,

কুয়াশায় শাহজালালে বিমান ওঠা-নামা বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর থেকে দেশি-বিদেশি সব ফ্লাইটের সিডিউল বির্যয়ের শিকার হয়েছে। আজ শুক্রবার সকালেও বিমান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

ঘন কুয়াশার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে রেঙ্গুন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বার্মা এয়ার ওয়েজের একটি ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়। একইভাবে একটি বাংলাদেশি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটও অবতরণ করতে পারেনি। পরে এ ফ্লাইট দু’টি রেঙ্গুনে ফিরে যায় বলে জানা গেছে। এছাড়া এসময়ে ঢাকা থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে অচল ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওই সময়ে দেশি-বিদেশি মোট ১৩টি ফ্লাইটের সিডিউল বির্যয়ের শিকার হয়। ফলে বিমানবন্দরে এসব ফ্লাইটের অপেক্ষামাণ যাত্রীরা বৃহস্পতিবারের মতো আজও চরম ভোগান্তিতে পড়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ভূঁইয়া মাহবুবু হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর