,

জ্যান্ত কই গিলে ফেলল শিশু! অতপর…

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখ। সম্প্রতি তার বাড়িতে ঘটে এক দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে কই মাছ কিনেন রহিম। তার স্ত্রী আমিনা যেখানে মাছগুলে রেখেছিলেন তার কাছেই খেলছিলো তাদের দুই সন্তান রাহুল ও হামিদ। চার বছর বয়সী রাহুল তার ছোটভাই হামিদের (বয়স ৮ মাস) মুখে খেলাচ্ছলে ঢুকিয়ে দেয় জ্যান্ত কইমাছগুলোর একটি। শিশুপুত্রের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে বুঝতে পারেন কী অঘটন ঘটে গেছে!

শিশুটিকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ওই গ্রামের হাসপাতালে। রাতে তাকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হামিদকে দেখার পরে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চার জনের দল গঠন করা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা। কই মাছটি তখনও বেঁচে ছিলো!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর