,

‘শিশু মৃত্যুহার কমানো, পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে’

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্যসেবা আরও সহজভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের অর্থ দ্বারা সংগৃহীত সরকারি অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিশু মৃত্যুহার কমানো, পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু খাদ্য অনিয়মের কারণে ডায়বেটিসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তাই এখানে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসার যন্ত্রপাতি সংরক্ষণ ও নষ্ট অ্যাম্বুলেন্স মেরামতে আপদকালীন বাজেট রাখা উচিত। যেভাবেই হোক স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এটা আমাদের নীতি। সংবিধানেও বঙ্গবন্ধুর নির্দেশ রয়েছে। কাজেই আজ যে অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে, আমি আশা করি তা মানুষের সেবায় কাজে লাগবে।

দ্বীপ ও হাওর অঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্স নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হাওর-বাওর ও দ্বীপ অঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। নৌ-অ্যাম্বুলেন্স দেশীয় উদ্যোক্তারাই তৈরি করতে পারে। এটা কঠিন কোনো কাজ নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর