,

দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় জিম্বাবুয়ে

news-image

পরীক্ষামুলকভাবে প্রথমবারের মতো চার দিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি। সাবেক বেশ কিছু ক্রিকেটারদের দাবিটা যাচাই করে দেখার প্রক্রিয়ার অংশ ছিল এটি।

ঐতিহাসিক দিবা-রাত্রির এই টেস্টের দুই প্রতিপক্ষ প্রবল প্রতাপশালী দক্ষিণ আফ্রিকা আর ক্রিকেটের তলানিতে থাকা জিম্বাবুয়ে। দুই অসম শক্তির লড়াই দিয়ে ক্রিকেটের ফরম্যাট যাচাই করার পরিণাম যে কী হতে পারে তা হাড়ে হাড়ে টের পেল আইসিসি।

হ্যাঁ, চার দিনের বহুল আলোচিত টেস্ট শেষ হয়ে গেল মাত্র দুই দিনে! পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩০৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে দুই বার ব্যাট করতে নেমে যথাক্রমে ৬৮ এবং ১২১ রানে অল-আউট হয়েছে জিম্বাবুয়ে! দুই ইনিংস মিলিয়ে তাদের রান ১৮৯। দুই ইনিংস মিলিয়ে তারা খেলেছে মাত্র ৭২.২ ওভার।  দক্ষিণ আফ্রিকা জিতেছে ইনিংস ও ১২০ রানে।

২০০৫ সালের পর দুই দিনে শেষ হওয়া প্রথম টেস্ট এটি। আগের সেই লজ্জাটাও জিম্বাবুয়ের। সেবার নিউজিল্যান্ড জিতেছিল ইনিংস ও ২৯৪ রানে।

দুই দলের তিন ইনিংস মিলে ম্যাচে বল হয়েছে মাত্র ৯০৭টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা টেস্টে তৃতীয় সর্বনিম্ন। ২১ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ধসিয়েছেন মরনে মরকেল। দ্বিতীয় ইনিংস শেষ করে দিলেন ৫৯ রানে ৫ উইকেট নেওয়া কেশব মহারাজ।

মজার ব্যাপার হলো, জিম্বাবুয়ের দুই ইনিংসেই সর্বোচ্চ ব্যক্তিগত রান ২৩। প্রথম ইনিংসে এই রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান কে এম জার্ভিস। আর দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার ব্যাটসম্যান এরভিন ২৩ রান করেন। চার দিনের টেস্ট দুই দিনে শেষ হওয়ায় এবার কি দুই দিনের টেস্টের দাবি উঠবে? তাহলে তো টেস্ট ক্রিকেটটাই বিলীন হয়ে যাবে। আইসিসির যদি শিক্ষা হয়, তবে নিশ্চয়ই আর জিম্বাবুয়েকে দিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা করাবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর