,

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলার লক্ষ্যবস্তু শিয়া সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হলেও সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘এ হামলার লক্ষ্য ছিল তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ৩৮তম বর্ষপূর্তি পালন করা হচ্ছিল। ‘

হামলার দায় কোনো পক্ষ এখনও স্বীকার করেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদগুলো জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা। হামলাটি আফগান নিউজ এজেন্সি নামে একটি সংবাদমাধ্যম এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশে হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশটিতে চালানো কয়েকটি হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সূত্র : এনডিটিভি ও আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর