,

৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

news-image

দেশের নয়টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি সূত্র জানা গেছে, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।

এদিকে এ ভোট সুষ্ঠুভাবে করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে মাঠে।

ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপনির্বাচন); ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ ও স্থগিত নির্বাচন, ৭৮টি উপনির্বাচন) এবং জেলা পরিষদের দুটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।

যেসব জায়গায় ভোট হচ্ছে
পৌরসভা: বোদা, বনপাড়া, আলফাডাঙ্গা, বকশিগঞ্জ, বাঘা ও বিরলে সাধারণ নির্বাচন হচ্ছে। মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হচ্ছে উপনির্বাচন।
ইউনিয়ন পরিষদ: জোয়ারী, মাঝগাঁও, রাজারামপুর, ঘুরিদহ, উথলী, কেডিকে, মনোহরপুর, আলফাডাঙ্গা, বুড়াইচ, গোপালপুর, মূলনা, জিন্নাগড়, নীলকমল, আমিনাবাদ, রণগোপালদী, নূরপুর, ব্রাহ্মণডোরা, ফুলতলা, বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, দৌলখাড়া, রায়কোর্ট উত্তর, রায়কোর্ট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী, ইলিয়টগঞ্জ, বারপাড়া, দৌলতপুর, বাকই উত্তর, নোয়ান্নই, নোয়াখালী, ধর্মপুর, চর আলেকজান্ডারে হচ্ছে সাধারণ নির্বাচন।

অপরদিকে উপনির্বাচন হচ্ছে পাঁচগাছী, উমরজিদ, বলদিয়া, রসুলপুর, পদুমশহর, গাড়াগ্রাম, মোহনপুর, রাইকালী, চারঘাট, ভারশো, মশিদপুর, ধারাবারিষা, পূর্ণিমাগাতী, নওগাঁ, তাড়াশ, লাহিড়ীপারা, গোবিন্দপুর, নশিপুর, জলমা, নাটুদহ, সিংহঝুলি, পলাশবাড়িয়া, পোরাহাটি, গাবুরা, নুরনগর, প্রতাপনগর, হামিদপুর, সাতলা, রানাপাশা, রামনা, বদলখালী, কুকুয়া, চিকনিকান্দি, স্বদেশী, রাঙ্গামাটিয়া, কাচিনা, কাদিরজঙ্গল, পূর্ব অষ্টগ্রাম, লোহাজুরী, ভাওড়া, পাইস্কা, অর্জুনা, চরশেরপুর, হাতিভাঙ্গা, নুরুন্দি, নায়েকপুর, দুওজ, স্বরমুশিয়া, বাহাদুরসাদী, কুমারভোগ, কোলা, মেহেরপারা, মুছাপুর, চরভদ্রাসন, বহুগ্রাম. নিজামকান্দি, বেথুড়ী, খানগঞ্জ, বোয়ালিয়া, রামপাশা, জলসুখা, নিজামপুর, করগাঁও, আলীনগর, পায়রগাছা, দোল্লাই, কেরণখাল, নবীপুর, বড়াইল, গোকর্ত, মহামায়া, দরবারপুর, আমিরাবাদ, সোনাপুর, মীরসরাই, রূপসীপাড়া ও পাইকগাছায়। সূত্র- আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর