,

মহেশখালীতে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, চার পাইলট জীবিত উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে আকাশে উড়ন্ত অবস্থায় বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া এবং ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় দুই বিমানে থাকা চারজন পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানান, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান সান্ধ্যকালীন মহড়ায় উড়তে গিয়ে আকাশে সংঘর্ষ হয়। পরে মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত অংশটি মহেশখালী উপজেলার দুটি স্থানে পড়েছে বলে জানালেও এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি।

আরো পড়ুন-মহেশখালীতে এয়ারফোর্সের দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

তিনি বলেন, বিধ্বস্ত বিমান দুটি এয়ারফোর্সের অতটুকুই সংশ্লিষ্ট বিভাগ তাকে জানিয়েছেন। সেখানে কে বা কারা ছিলেন তা আইএসপিআর তথ্য বিবরণী মাধ্যমে জানাবে।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানের একটিতে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শরীফ ও স্কোয়াড্রন লিডার মনির। অপর বিমানে ছিলেন উইং কমান্ডার আজিম ও রাজীব। চার পাইলট বুধবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে প্রশিক্ষণ বিমান দুটি নিয়ে উড্ডয়ন করেন।

৫০ মিনিট পর কন্ট্রোল রুমের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
এ ব্যাপারে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, দুই বিমানে থাকা চারজনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর