সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক

news-image

টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে বাংলাদেশের পারফরম্যান্সের উঠানামা হয়েছে। তবে এর মধ্যেও বছর জুড়ে সাদা পোশাকে সেরা পারফর্মার ছিলেন সদ্য অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাদের পারফরম্যান্সকে সম্মানও জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। বর্ষসেরা টেস্ট একাদশে ঠাঁই দিয়েছে বাংলাদেশের এই দুই তারকাকে।

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন সাকিব ও মুশফিক। দু’জন মিলে ৩৫৯ রানের জুটি গড়েন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস উপহার দেন সাকিব। মুশফিকের ব্যাট থেকে আসে ১৫৯।

সাকিবের ওই ইনিংসটিকে গুরুত্ব দিলেও গার্ডিয়ানের দৃষ্টিতে তার বর্ষসেরা পারফরম্যান্স এসেছে ঢাকায় অজিদের বিপক্ষে। ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৪ রান ও দুই ইনিংসেই পাঁচ উইকেট নিয়ে বীরের বেশে মাঠ ছাড়েন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এ বছর টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন সাকিব। উইকেট ২৯টি।

বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে সাকিবকে। বর্ষসেরা টেস্ট টিমের উইকেটরক্ষক মুশফিক। কিপিং গ্লাভসের চেয়ে ব্যাট হাতেই মুখ্য ভূমিকা পালন করেন ‘মি. ডিপেন্ডেবল’।

দেশের হয়ে সাদা পোশাকে বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক। ৫৪.৭১ গড়ে ৭৬৬। ওয়েলিংটনে চমৎকার ব্যাটিংয়ের পর ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে ১২৭ রান করেছিলেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের জয়ে অর্ধশতক হাঁকিয়েছিলেন। উইকেটকিপিংয়ে ১২টি ক্যাচ নিয়েছেন। স্প্যাম্পিং করেছেন ২টি।

গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশ: ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতশ্বর পুজারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা