,

কোহলি-আনুশকার দ্বিতীয় সংবর্ধনায় ধোনি-শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : খুবই গোপনিয়তায় ইতালিতে ১১ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। এরপরই ঘোষণা দেন ২১ ডিসেম্বর দিল্লিতে প্রথম আর এর পাঁচদিন পর মুম্বাইতে দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা আয়োজিত হবে।

koholi

দিল্লির পর মঙ্গলবার মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা। দুইজন দুই ভিন্ন জগতের বাসিন্দা হলেও উভয় পক্ষের শুভাকাঙ্ক্ষীই উপস্থিত ছিলেন সেখানে। ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, রবীচন্দ্রন অশ্বিন, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান, চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাত সহ ভারত জাতীয় দলের সাবেক ও বর্তমান সময়ের অধিনাংশ ক্রিকেটার অনুষ্ঠানে যোগদান করেন।

koholi

কম যাননি বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায়, শাহরুখ খান, রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত, সারা আলী খান, এ আর রহমান সহ রূপালি পর্দার আরও অনেক তারকা।

koholi

এর আগে দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে কোহলি-আনুশকার প্রথম সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরাও।

koholi

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর