,

পূর্ণিমা ও সোহাগ পারফর্মেন্স অ্যাওয়ার্ডে মঞ্চ মাতাবেন

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান করতে যাচ্ছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আজ বুধবার বিকেল পাঁটটা থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের নবরাত্রী হলে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে জুটি হয়ে নাচ দিয়ে মঞ্চ মাতাবেন কোরিগ্রাফার ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

অনুষ্ঠানে হাবিব ও ন্যান্সির কণ্ঠে গাওয়া ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির হাওয়ায় হাওয়ায় ‘দোলনা দোলে’ গানটির সঙ্গে কোমড় দোলাবেন তারা। এতে পারফর্ম করা প্রসঙ্গে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘শিল্পীদের সম্মান জানতে এটিএন প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠান করতে যাচ্ছে। আর এতে আমি আর পূর্ণিমা পারফর্ম করছি। এর আগেও পূর্ণিমা আর আমি পারফর্ম করেছি। যেগুলো সবার কাছেই প্রংশিত হয়েছে। আশা করি আজকের অনুষ্ঠানটিও প্রশংসিত হবে।’

এ গানে পারফর্ম করা ছাড়াও ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে পারফর্ম করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহেজাবিন চৌধুরী ও চাঁদনী। উল্লেখ্য এটিএন বাংলার প্রথমবারের এ অ্যাওয়ার্ড প্রোগ্রামে নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক দুই ক্যাটাগরিতে নমিশেন পেয়েছেন সোহাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর