,

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের রিমান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার হাজির করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। খবর বিবিসি।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহে তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সে জন্য দেশটির অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে। আটক দুজনই মিয়ানমারের নাগরিক। আটক হওয়ার পর এই দুই সাংবাদিককে বুধবারই প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটি সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোনো ভুল করিনি।

রয়টার্সের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, সংবাদ সংগ্রহে তাদের প্রতিনিধিরা কোনো ভুল করেনি।

এদিকে দেশটিতে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর