সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা নারীদের ধর্ষণের বিষয় এড়িয়ে গেলেন সু চি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা, পুলিশ ও বৌদ্ধ মিলিশিয়াদের পরিচালিত বর্বর নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ হলেও মিয়ানমার কর্তৃপক্ষ বিষয়টিকে কোনো আমলে নেয়নি।

এ ধারাবাহিকতায় সম্প্রতি জাতিসংঘের বিশেষ দূত প্রমিলা প্যাটেনের সঙ্গে এক আলোচনায় দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর যে যৌন সহিংসতা চালানো হয়েছে, সে বিষয়ে কথা বলতে চাননি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। খবর গার্ডিয়ানের।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে জমা দেয়া এক প্রতিবেদনে এসব কথা বলেছেন প্রমিলা প্যাটেন।

জাতিসংঘের যুদ্ধ বা সংঘর্ষে যৌন হয়রানিবিষয়ক এ বিশেষ প্রতিনিধি চলতি মাসের মাঝামাঝি মিয়ানমার সফর করেন। এ সময় তিনি সু চি ছাড়াও দেশটির সেনাবাহিনী ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বেশ কিছু বৈঠক করেন। তার ভিত্তিতেই তিনি ওই প্রতিবেদন তৈরি করেন।

প্রমিলা প্যাটেন বলেন, মিয়ানমার সেনা, সীমান্ত পুলিশ এবং বৌদ্ধ মিলিশিয়ারা রাখাইন রাজ্যে যে ব্যাপক ও বিশেষ কায়দায় যৌন সহিংসতা চালিয়েছে, সে ব্যাপারে বাস্তব কোনো আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন অং সান সু চি।

গত সপ্তাহে মহাসচিবের কাছে জমা দেয়া প্রতিবেদনে প্রমিলা বলেছেন- ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎকার (সু চি)। কিন্তু দুঃখজনক হল- প্রায় পৌনে এক ঘণ্টার সাক্ষাতে বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।’

প্যাটেন বলেন, এ ব্যাপারে সরাসরি আলোচনায় না গিয়ে সু চি বলেছেন- অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে আপনার এ ব্যাপারে আরও অনেক ভালো বৈঠক হবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দেশটির বৌদ্ধ মিলিশিয়াদের পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সহিংসতায় এখন পর্যন্ত ৬ হাজার ৭০০-এর বেশি রোহিঙ্গা মারা গেছে। জাতিসংঘ এ অভিযানকে জাতিগত নিধন বলে অভিহিত করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা