,

মাথা উঁচু করে চলতে চাই কারো কাছে হাত পেতে নয় : প্রধানমন্ত্রী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা মাথা উঁচু করে চলতে চাই। কারো কাছে হাত পেতে নয়।’

আজ বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে রাষ্ট্রপতি প্যারেড ভাষণে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই কুচকাওয়াজের মাধ্যমে ৩৪৩ জন বাংলাদেশি, পাঁচজন ফিলিস্তিনি ও দুইজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ মোট ৩৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২৯৩ জন পুরুষ ও ৫০ জন মহিলা রয়েছেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, সংসদ সদস্য, কুটনীতিক, উচ্চপদস্থ অসামরিক কর্মকর্তা ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকেরা উপস্থিত থেকে এ বর্ণাঠ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর