,

ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

news-image

বিনোদন ডেস্ক : বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করে একটি বিশেষ গোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছেন তিনি। আর আঘাত করে সমালোচিত হচ্ছেন শিল্পা শেঠি। ওই গোষ্ঠী পরবর্তী সময়ে শিল্পার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে। পরে এ বিষয়ে ক্ষমাও চেয়েছেন শিল্পা শেঠি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ক্ষমা চেয়ে শিল্পা লিখেছেন, ‘অতীতের একটি সাক্ষাৎকারে আমার কিছু শব্দ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারো অনুভূতিতে আঘাত করার জন্য এগুলো বলা হয়নি। যদি কেউ আঘাত পান তাহলে আমি ক্ষমা চাইছি। আমি গর্বিত যে, এমন একটি দেশে বসবাস করি যেখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায় রয়েছে এবং আমি প্রত্যেককে শ্রদ্ধা করি।’

বেশকিছু দিন আগে এক সাক্ষাৎকারে ‘ভাঙ্গি’ (নিচু সম্প্রদায়) শব্দটি ব্যবহার করেন শিল্পা। বাড়িতে তাকে কেমন দেখায় তার উত্তরে তিনি বলেছিলেন, ‘আমাকে ভাঙ্গির মতো দেখায়।’ এরপরই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিনেতা সালমান খানের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার প্রচারণায় এক টিভি অনুষ্ঠানে ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেন সালমান। নিজের নাচের দক্ষতা বোঝাতে গিয়ে শব্দটি ব্যবহার করেন তিনি। তবে শিল্পা ক্ষমা চাইলেও সালমানের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর