,

দেশে ব্যাংকের সংখ্যা বেশি, আমরা হুজুগে চলি : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, দেশে ৪৬টি জীবন বীমা কোম্পানি রয়েছে। আমাদের দেশে অবশ্য কোম্পানির সংখ্যা বেশি। ব্যাংকের সংখ্যা বেশি, জীবন বীমার সংখ্যাও বেশি। আমরা হুজুগে চলি। তবে এতে ভয়ের কোন কারণ নেই। কোন প্রতিষ্ঠান (ব্যাংক বা বীমা) সমস্যায় পড়লে আমরা তাকে ফেলে রেখে যাব না। যে কোনো ভাবেই হোক সেটা টিকিয়ে রাখা হবে।

বুধবার সচিবালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের ২০১৬ সালের লভ্যাংশ চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪০ কোটি টাকার লভ্যাংশ চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। গত বছর এ লভ্যাংশ দেওয়া হয়েছিল ৩০ কোটি টাকা।

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেন, বর্তমান সরকার বীমা খাতের উন্নয়ন চায়। বীমা খাত রেগুলেশনের অভাব ছিল। এখন রেগুলেশনের অধীনে আসছে, এটা ভালো। এখনো বীমা খাত পরিপক্ব নয়। অনেক অভিযোগ আছে- বীমা পায় না, ক্লাইম ঠিক মত দেয়া হয় না, এটা বাড়ছে। তবে বীমা খাতের ভবিষ্যৎ ভালো।

অর্থমন্ত্রী বলেন, সাধারণ বীমা ন্যাচারলি এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাড়ছে, সাধারণ বীমাও বাড়ছে। তবে জীবন বীমার বিষয়টি আলাদা। অন্যভাবে বাড়াতে হয়।

উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়ত্ত নন লাইফ বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ২৮৫ দশমিক ৪৪ কোটি টাকা মুনাফা করেছে। এর মধ্যে ৮২ দশমিক ৫২ কোটি আয় কর প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর