,

অপু বিশ্বাস বললেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র বলে মনে করেন তারই স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করে একথা বলেন তিনি।

বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময়ে তাদের করা ৭৩টি ছবির বেশির ভাগই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি।

মঙ্গলবার শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।বাংলাদেশ ফিল্ম ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এফডিসির আট নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, তার সঙ্গে আমার প্রায় প্রতিটি ছবিই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মাণিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শাকিবপত্নী বলেন ‘আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর