,

আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে উপস্থিত হওয়ার পর খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মত যুক্তি উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবী আব্দুর রেজাক খান।

আজ মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে খালেদা জিয়ার যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টা ২৫ মিনিটে খালেদা জিয়া বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান।

বকশীবাজার আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দুর্নীতি মামলার কার্যক্রমের জন্য দিন ধার্য রয়েছে।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। আজ মঙ্গলবারও রেজ্জাক খান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এ ছাড়া জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর