,

৬ দিনের জন্য জাবিতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

আগামী ছয় দিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী গতকাল সোমবার রাতে বার্তা সংস্থা ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যেকোনো ধরনের শুটিংসহ সব ধরনের কাজে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিনেট নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওই দিন নতুন কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর