,

মস্কোয় ভূগর্ভস্থ পথে বাস দুর্ঘটনায় নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোয় ভূগর্ভস্থ পথে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ খবর জানিয়েছে মস্কো ভিত্তিক সংবাদ মাধ্যম আরটি।

স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ৩০মিনিটে রাশিয়ার স্লেভিনস্কি বালভার মেট্রো স্টেশনের কুতুজোভস্কি এভিনিউতে এ র্দুঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় বাস ড্রাইভারকে আটক করেছে। এ ঘটনার পর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে।

তবে বাস কর্তৃপক্ষ বলেছেন, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এটা বাসের টেকনিক্যাল সমস্যা অথবা চালকের মানসিক সমস্যার কারণে হতে পারে।

বাস ড্রাইভারের সহযোগী বলেন, তিনি হয়ত ঘুমিয়ে পড়তে পারেন যে কারণে তিনি গ্যাস পেডেলে চাপ দিয়েছেন। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।
বাস ড্রাইভারের সহযোগী আরও জানান, ঘটনার পর বাস কোম্পানির পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর