রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিনে ইলিয়ানার বিয়ের ঘোষণা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ও দক্ষিণী ছবির তারকা ইলিয়ানা ডি’ক্রুজের সঙ্গে অস্ট্রেলিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের প্রেম অনেক দিনের। দুজন এক ছাদের নিচেই থাকেন। কাগজ-কলমে বিয়ের কাজটি সারেননি বলে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিতে পারেন না অ্যান্ড্রু ও ইলিয়ানা। কিন্তু গতকাল রোববার বড়দিন উপলক্ষে নিজের একটি ছবিতে অ্যান্ড্রুকে স্বামী পরিচয় দেন ইলিয়ানা। এই তারকা এরই মধ্যে চুপিসারে বিয়ের শপথ নিয়ে ফেলেছেন কি না, সেটা এখনো অস্পষ্ট। কারণ, এখন পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইলিয়ানা ডি’ক্রুজের এই ছবির ক্যাপশনই সবার মনে সন্দেহের উদ্রেক করে। ছবি: ইনস্টাগ্রাম
গতকাল রোববার রাতে ইনস্টাগ্রামে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন ইলিয়ানা ডি’ক্রুজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফটো বাই হাবি’, মানে বরের তোলা ছবি। আর ছবিটি তিনি ট্যাগ করেছেন অ্যান্ড্রু নিবোনকে। প্রেমিককে এর আগে কখনোই তিনি স্বামী বলে পরিচয় দেননি।

ইলিয়ানা আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর কাছে বিয়ে বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমিকের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন, এটাই তাঁর কাছে বড় ব্যাপার। তাহলে ইলিয়ানা মত পাল্টেছেন? এই নায়িকা অ্যান্ড্রুকে বিয়ে করে তা গোপন রেখেছিলেন? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু ইনস্টাগ্রামে এই ছবির নিচে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইলিয়ানা। বড়দিনে তিনি বিয়ের ঘোষণা দিলেন, নাকি ভক্তদের ধাঁধায় ফেললেন, তা বোঝা যাচ্ছে না।

২০১২ সালে হিন্দি ছবি ‘বরফি’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার ছয় বছর আগে থেকেই ইলিয়ানা তেলেগু ছবির নিয়মিত নায়িকা। বলিউডে ‘বাদশাহো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রুস্তম’, ‘ম্যায় তেরা হিরো’ এই নায়িকার আলোচিত কিছু কাজ। ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা