,

এক ঘরে ৪ জনকে ধর্ষণের আলামত নষ্ট হয়ে গেছে : পুলিশ

news-image

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বাড়িতে চার নারী ধর্ষণের আলামত নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ, যে ঘটনায় মামলা নিতে গড়িমসি ছিল দুই থানার।

আলোচিত এই ঘটনা নিয়ে সোমবার কর্ণফুলী থানায় সংবাদ সম্মেলনে আসেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুণ উর রশিদ হাযারি।

মামলা নিতে কর্ণফুলী ও পটিয়া থানা পুলিশের ‘আংশিক’ ব্যর্থতা ছিল বলে স্বীকার করেন তিনি।

উপ-কমিশনার হাযারি সংবাদ সম্মেলনে বলেন, ধর্ষণের শিকার নারীদের ডাক্তারি প্রতিবেদন এখনও পর্যন্ত হাসপাতাল থেকে পাননি তারা।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি তাদের (ভুক্তভোগীদের) সাথে কথা বলেছি। ঘটনার পর তারা গোসল করে কাপড় ধুয়ে ফেলেছিল।

“পাবলিক তো এগুলো জানে না, আমরা পুলিশের লোক এগুলো জানি, ধর্ষণের আলামত সংরক্ষণ করার জন্য এ জিনিসগুলো রাখতে হয়।”

সংশ্লিষ্ট চিকিৎসক আলামত নষ্টের বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান হাযারি।

গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। ধর্ষিতদের তিনজনের স্বামী প্রবাসী, অন্যজন তাদের ননদ।

গড়িমসির পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা এক সপ্তাহ পর মামলা নেয়।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা ওঠায় পুলিশ কর্ণফুলী থানায় সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে উপ-কমিশনার হাযারি ছাড়াও ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল, সহকারী কমিশনার (কর্ণফুলী) জাহেদুল ইসলাম, থানার ওসি সৈয়দুল মোস্তফা, পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম।

প্রথমে থানা পুলিশ মামলায় দেরির জন্য বাদীকে দায়ী করে।

সাংবাদিকদের প্রশ্নের মুখে উপ-কমিশনার (বন্দর) হাযারি মামলা নিতে ও ঘটনাস্থল পরিদর্শনের পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করেন।

গত ১৮ ডিসেম্বর মামলার বাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা অভিযোগ নিয়ে থানায় যাই। পুলিশকে আমাদের বাড়ির ঠিকানা … বলায় তারা ঘটনাস্থল পটিয়া থানার মধ্যে জানায় এবং সেখানে মামলা করতে বলে।

“পরবর্তীতে আমাদের আত্মীয়-স্বজন এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলি এবং পুনরায় কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ নিয়ে মামলা করতে যাই। কিন্তু থানায় পুলিশ মামলাটি এন্ট্রি করে নাই।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর