,

বিশ্বকাপ খেলতে রাতে ঢাকা ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল

news-image

জানুয়ারিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অংশ নিয়ে আজ রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে সাইফ-আফিফরা। যাওয়ার আগে আজ (সোমবার) বিকেলে অফিসিয়াল ফটোসেশন করেন টাইগার যুবারা। যুব দলের কোচ ড্যামিয়েন রাইট সরাসরি নিউজিল্যান্ডে দলের সাথে এসে যোগ দেয়ার কথা রয়েছে।

ঢাকা ত্যাগ করার আগে বিসিবির একাডেমিক মাঠে ও জিমনেসিয়ামে অনুশীলন করেছে যুব ক্রিকেট দল। বেশ নির্ভার অনুশীলন করতে দেখা গেছে তাদের। এর আগে গতকাল তাদের সাথে বেশ কিছু সময় কাটান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিউজিল্যান্ডের কন্ডিশন বিচার করে চার পেসার দিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। চার পেসার হলেন- রবিউল হক, কাজী অনিক, মোহাম্মদ রনি হোসেন এবং হাসান মাহমুদ।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। অন্য তিন প্রতিপক্ষ- নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবেন সাইফ-আফিফরা, ১৫ তারিখ কানাডার বিপক্ষে আর ১৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে যুবারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর