,

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসার জানালা দিয়ে গুলি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বাসার জানালা দিয়ে গুলি ছোড়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, তার কাশিয়ানীর বাসায় রোববার রাত সাড়ে ১০টার দিকে এক রাউন্ড গুলি ছোড়া হয়।

কাশিয়ানী বাজারের দক্ষিণ পাশে সেলিম মৃধার দোতালা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় থেকে দায়িত্ব পালন করেন আবু রায়হান।

তিনি বলেন, “কে বা কারা হঠাৎ গেস্টরুমের বন্ধ থাকা কাচের জানালা বরাবর পিস্তল দিয়ে গুলি করে। এ সময় এ ঘরে কেউ ছিল না। গুলিতে টেলিভিশন ফুটো হয়ে গেলেও কেউ হতাহত হয়নি।”

ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

তবে তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর সনেট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর থেকে তার বাসার দিকে ‘অপরিচিত লোকজন উকিঝুঁকি দিচ্ছিল’।

“বিষয়টা নজরে রাখার পাশাপাশি আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” বাসায় গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর