বিশ্বকাপে টাইগারদের প্রতিপক্ষ এবং সময়সূচি
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জানুয়ারিতেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসর। আগামী বছরের ১৩ই জানুয়ারিতে পর্দা উঠবে এ টুর্নামেন্টের এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি।
মোট ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এ আসর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। আগামী ১৩ই জানুয়ারি লিঙ্কনে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৫ই জানুয়ারি লিঙ্কনে খেলবে। কানাডার সঙ্গে এবং ১৮ই জানুয়ারি কুইন্সটাউনে গ্রুপ পর্বে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডঃ সাইফ হাসান, পিনাক ঘোষ, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক, রনি হোসেন, হাসান মাহমুদ ও টিপু সুলতান।











