,

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলো মেসি-রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোর রেশ কাটেনি এখনো। বার্সার জয়ের উদ্দীপনা ও রিয়ালের হারের হতাশা এখনও সমর্থকদের মধ্যে চোখে পড়া স্বাভাবিক।

যদিও দুই শিবিরের দুই প্রাণপুরুষ এই মুহূর্তে ফুটবলের লড়াই নিয়ে ভাবতে রাজি নন। বরং লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো পরিবারের সঙ্গে বড়দিনের উৎসব পালনে ব্যস্ত।

দুই তারকাই ছুটির মেজাজে রয়েছেন। ক্লাব, সতীর্থদের ছেড়ে দু’জনেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বড়দিনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন মেসি-রোনালদো। স্ত্রী-সন্তানসহ মেসি রয়েছেন রীতিমতো আনন্দে। সেটাই অবশ্য স্বাভাবিক। আর রোনালদোর মুখেও পরাজয়ের কোনো ছাপ নেই।

নিজেদের মতো করে বড়দিনের উৎসব পালণে ব্যস্ত বিশ্বের প্রথমসারির ফুটবল ক্লাবগুলিও।

ওয়েন রুনির এভার্টন প্রথাগত লালের বদলে নীল-স্টান্টার বেশে হাজির হয় লিভারপুলের আল্দের হেই শিশু হাসপাতালে। সেখানে চিকিৎসারত শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া ছাড়াও তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান রুনিরা।

আর্সেনাল ফুটবলাররা ১৫০ জন জুনিয়র সমর্থকদের সঙ্গে বড়দিনের উৎসব পালণ করেন। শিশুদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া ছাড়াও মজাদার খেলাধুলোয় মেতে ওঠেন ওজিলরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর