,

চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চালের দাম বাড়ায় দেশের দরিদ্র মানুষদের কষ্ট হচ্ছে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘নো ডাউট (কোনো সন্দেহ নেই)। এটা বলতে দ্বিধা হচ্ছে না যে চালের দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে।’

মুহিত বলেন, ‘আমরা চেয়েছিলাম চালের দাম একটু বাড়ুক, যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায়। কিন্তু এটা যে এত পরিমাণ বাড়বে তা আমাদের জানা ছিল না।’

চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া আরো ৫ লাখ মানুষ গরীব হয়ে গেছে আজ একটি পত্রিকায় প্রকাশিত এমন একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে অর্থমন্ত্রী বলেন, চালের দাম বাড়ার কারণে দরিদ্র লোকজনের সংখ্যা বাড়ছে কিনা তা জানার জন্য আমাদের আরো এক বছর অপেক্ষা করতে হবে।

চালের দাম সহনীয় মাত্রায় আসবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আমন ধান ঘরে উঠলে চালের দাম কমে আসবে আশা করা যায়। তবে মোটা চালের দাম ৫০ টাকা কেজি- এটা একটি বেশিই মনে হচ্ছে। এতে মানুষের কষ্ট হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ শিগগিরই গঠন হবে বলেও জানান অর্থমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক এখন খুব ভালো করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর