,

শূকরের পেটে ‘গুপ্তধন’, একদিনেই কোটিপতি এই চীনা!

news-image

অনলাইন ডেস্ক : গুপ্তধন। শব্দটা শোনা মাত্রই মানুষের মধ্যে একধরণের থ্রিলার কাজ করে। কিন্তু তাই বলে শূকরের পেটে গুপ্তধন তা কি করে সম্ভব। সেই অসম্ভব বস্তুর দেখা পেয়েছেন এক চীনা। তার বাড়ি চীনের শান্দুং প্রদেশের রিজাহো শহরে। ওই ব্যক্তির নাম বো চুনলু। এমন জিনিস হাতে পেলেন তিনি, যার স্পর্শে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেলেন চুনলু। আর সবকিছুর নেপথ্যে তাঁর পোষা শূকর।

হয়তো চিন্তা পড়ে গেছেন, শূকর কিভাবে কোটিপতি বানাল। বিষয়টি তবে স্পষ্ট করেই বলা যাক। ৫১ বছরের বো চুনলু দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ। পরিবারের জন্য দুবেলা খাওয়া জুটলেই যথেষ্ট। চুনলু -এর জীবনের ঘটনার মোড় ঘোরে তখনই, যখন তাঁর পোষা শূকরটি মারা যায়।

শূকরের পেট থেকে বিশেষ ধরনের বস্তু আবিষ্কার করেন চুনলু, যেটি আসলে শূকরের গলস্টোন বা পিত্তথলির পাথর। বিশেষ ধরনের শক্ত জমাট বাঁধা পাথরের মতো অংশটি পেয়েই হাতে চাঁদ পান চুনলু।

এ সম্পর্কে পূর্ব থেকেই কিছু জ্ঞান ছিল তার। পাড়াপ্রতিবেশীদের কাছ থেকে কিছুটা আভাস পেয়ে আরও নিশ্চিত হন। তারপরই সেই গলস্টোন নিয়ে চলে যান সাংহাইতে। ৪ ইঞ্চি লম্বা ও ২.৫ ইঞ্চি চওড়া গলস্টোন বিক্রি করে ৮.৭ কোটি টাকা পান তিনি।

এবার প্রশ্ন কেন গলস্টোন এত মূল্যবান?

শূকরের গলব্লাডারে অবস্থিত ওই পাথর থেকে প্রাণরক্ষাকারী ওষুধ তৈরি হয়। ইংল্যান্ডের এক গবেষক এই পাথরের গুণাগুণ প্রথম আবিষ্কার করেন। পরে চিনের চিকিত্সকরা তা ব্যবহার শুরু করেন।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর