,

২৬ বলে বাবর আজমের সেঞ্চুরি!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ক্ষুদ্র আসর টি-টেন। প্রথমবারের মতো ক্রিকেটের এই ক্ষুদ্র আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। আর এই আসর ক্রিকেট বিশ্বে তুমুল আগ্রহ তৈরি করেছে। তবে এ আসরের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মাটিতে টি-টেন ম্যাচের আয়োজন করা হয়।

শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত চ্যারিটি ম্যাচে রবিবার ফয়সালাবাদে মুখোমুখি হয় এসএএফ রেডস ও এসএএফ গ্রিন। আর সেই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান সংক্ষিপ্ত এই ক্রিকেটে মাত্র ২৬ বলেই শতকের দেখা পান।

ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২০১ রানের পাহাড় গড়ে এসএএফ রেডস। ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাবরের দুর্দান্ত এক সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে এসএএফ গ্রিন। ১১টি ছক্কা এবং ৭টি চারে মাত্র ২৬ বলে সেঞ্চুরি করেন বাবর। এছাড়াও ব্যাট হাতে ঝড় তুলেন শোয়েব মালিক ও ফখর জামান। শোয়েব ২০ বলে ৮৪ ও ফখর জামান ২৩ বলে ৭৬ রান করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর