,

সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয় মন্ত্রীরাও দুর্নীতি করেন। তাই ঘুষ না নিতে বলার সাহস তাঁর নেই।

রোবরার শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বিতরণ করেন ল্যাপটপ ও সনদ।

এরপর বক্তব্যে মন্ত্রী অভিযোগ করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর ঘুষের বিনিময়ে প্রতিবেদন দেয় অধিদপ্তরের লোকজন। তিনি বলেন, স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। উনারা যেয়ে খেয়ে দেয়ে খাম নিয়ে এসে রিপোর্ট দেন।

ঘুষ নিয়ে প্রথমে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও এক পর্যায়ে যেন বাস্তবতার কাছে নতি স্বীকার করলেন নাহিদ। মন্ত্রী বলেন.’ আপনাদের অনুরোধ করেছি, আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় হয়ে খান। কেননা আমার সাহসই নেই বলার যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে।

ঘুষের ব্যাপকতা কতোটা ছড়িয়েছে তাও জানালেন শিক্ষামন্ত্রী, ‘ নানা জায়গাই এমন হইছে, সব জায়গাই এমন হইছে। খালি যে অফিসাররা চোর তা না, মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।’

বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন সব কার্যক্রম ডিজিটাল হলে তা আরো কমে আসবে।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর