,

ইরান জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী ঘোষণা করল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রবিবার দেশটির সংসদে উপস্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৮৭ জন সংসদ সদস্য। এছাড়া বিপক্ষে ভোট দেন ১৫ জন। ৯ জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

সংসদের উন্মুক্ত অধিবেশনে এ বিল পাস হয় এবং অধিবেশনে ২৩৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এ বিল পাস করা হল। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত করতে হবে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

উল্লেখ্য, ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে না ইরান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর