,

আমব্রিন এখনো প্রতিদিন প্রেমে পড়েন

news-image

এখনো প্রতিদিন প্রেমে পড়েন মডেল-উপস্থাপিকা আমব্রিন। তবে অন্য কারও না, স্বামী তৌসিফ আহসান চৌধুরীর প্রেমে। ফেসবুকে আমব্রিন কয়েকটি ছবি দিয়েছেন। এতে স্বামীর সঙ্গে কিছুটা অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে। ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখেই আছেন। ছবিগুলো অন্তত তাই বলছে। স্বামীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে বলেছেন, ‘আমি এখনো প্রতিদিন তোমার প্রেমে পড়ি।’

প্রকাশ্যে এসব ছবি প্রকাশ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অনিন্দ্য অদিতি নামের একজন মন্তব্য করে, ‘বেডরুমের ব্যাপার বেডরুমের ভিতরেই রাখেন না। পাবলিক করে নিজেদের নির্লজ্জ মানসিকতার পরিচয় না দিলেই নয় কি?’ সিফাত শাহরিয়ার লিখেছেন, ‘বেডরুম রোমাঞ্চ এভাবে সবাইকে দেখানো কি দরকার?’

আবার অনেকে আমব্রিনের এসব ছবি প্রকাশে অপরাধের কিছু দেখছেন না। তাদের মতে, এটা একান্তই নিজস্ব ব্যাপারে। নিজের ফেসবুক ছবি দিতে তো কারও অনুমতির দরকার হওয়ার কথা নয়। নিশাত সুলতানা নামের একজন লিখেছেন, ‘বউ নিজের জামাইরে নিয়া ছবি তুইলা পোস্ট করেছে তাতে পাবলিকের তামাশা দেখে আমি অবাক।’ দানিয়েল শুভ লিখেছেন, ‘এসব বেয়াদবদের গুরুত্ব দেয়ার কোনো দরকার নেই। জীবনকে উপভোগ করো।’

আমব্রিনও যে এসব সমালোচনায় খুব একটা পাত্তা দিচ্ছেন না- সেটা নিজেও বুঝিয়ে দিয়েছেন। এত সব আলোচনার পর তিনি স্বামীর সঙ্গে তোলা আরেকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। শিরোনাম দিয়েছেন, ‘শুধু আমার চোখের দিকে তাকাও। কারণ হৃদয় কখনো মিথ্যে বলে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর