,

মেসির একটি জুতাই রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে যথেষ্ট!

news-image

স্পোর্টস ডেস্ক : ৩-০তে জিতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যূতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে তৃতীয় গোলে সহায়তা করেন লিওনেল মেসি। অ্যালেক্স ভিদাল গোলটি করলেও সেটি নিয়ে কমই আলোচনা হচ্ছে।

উল্টো আলোচনা হচ্ছে মেসির জুতা নিয়ে। গোলটিতে সহায়তা করার আগে মেসির এক পায়ের বুট খুলে যায়। কিন্তু সেদিকে মেসি ভ্রুক্ষেপ করেননি। এক পায়ে বুট নিয়েই খেলা চালিয়ে গেছেন। এক পায়ে বুট, অন্য পায়ে মোজা নিয়ে বল এগিয়ে দেন ভিদালকে।

এর মাধ্যমে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল কাতালানরা। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল রিয়াল মাদ্রিদ।

বড়দিনের ছুটির আগে দারুণ একটা জয় চেয়েছিলেন লিওনেল মেসি। কাঙ্খিত সেই জয়টা পেয়ে গেলেন তিনি। লা লিগায় চলতি মৌসুমে ১৫তম গোল করলেন এ আর্জেন্টাইন। এল ক্ল্যাসিকোতে মোট গোল সংখ্যা হলো ২৫টি। অবশ্য আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে আরও একটি গোল করেছেন তিনি। এল ক্ল্যাসিকোতে রোনালদোর গোল সংখ্যা ১৭টি। সূত্র : বাজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর