,

লেজ নিয়ে জন্ম শিশুর, দেবতা ভেবে পূজা গ্রামবাসীর

news-image

ভারতের উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে ছোট লেজ নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। তবে শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার লেজের আকারও বাড়ছে।

গ্রামবাসীরা কৃষ্ণ যাদব নামে ওই শিশুকে দেবতা মনে করে পূজা শুরু করেছে।

কৃষ্ণ যাদবের জন্মের সময়ই লেজের মতো ছোট এক টুকরো মাংসপিণ্ড নিয়ে জন্মায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপিণ্ডটি একটি সত্যিকারের লেজে রুপান্তরিত হতে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ কৃষ্ণকে হিন্দু পুরাকাহিনীর চরিত্র হনুমানের সঙ্গে তুলনা করে পূজা করছে।

শুধু গ্রামবাসীই নয়,  নামের ওই শিশুকে দেখার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

চিকিৎসকরা বলছেন, এটা খুব একটা অস্বাভাবিক নয়। বিরল একটি সমস্যার কারণে কিছু মানবশিশুর এমন লেজ হয়। তবে ছোট চিকিৎসার মাধ্যমে এ লেজ ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে কৃষ্ণ যাদবের বাবা রামসুন্দর যাদব বলেন, ‘আমি ভেবেছিলাম যে এটা বুঝি ঈশ্বরেরই দেয়া এবং আমার সন্তান হনুমানের অবতার হয়ে এসেছে।

কিন্তু যখন আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি, তখন তারা জানায় যে, ছোটো একটা অপারেশন করে ওই লেজ খসিয়ে দেয়া যাবে। ’

কয়েকমাস আগেই কৃষ্ণের বাবা-মা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রহস্যজনকভাবে অপারেশনের তারিখের আগেই অসুস্থ হতে শুরু করে কৃষ্ণ। প্রতিবেশি কবিতা এব্যাপারে বলেন, এটা ঈশ্বরের পক্ষ থেকে সতর্কবানী। আমরা যদি কৃষ্ণের লেজ অপসারণ করি তবে ঈশ্বর আমাদের অভিশাপ দিতে পারেন।

আর এই ঘটনা শুধু একবারই নয়, যতবারই অপারেশনের চেষ্টা করা হয় ততবারই কোনো না কোনো ঝামেলা তৈরি হচ্ছেই।   কখনো টাকা পাওয়া যায় না, আবার কখনো কৃষ্ণের প্রচণ্ড জ্বর উঠে যায়। আর এ কারণে তার অস্ত্রোপচারও করা হয়নি।

সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর