,

শিগগিরই গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাচন হবে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খুব শিগগিরই গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। শিডিউল বানানো হয়ে গেছে।

ইউনূস ও তার সমর্থকদের করা বিভিন্ন কেসের (মামলা) কারণে নির্বাচন করতে দেরি হয়ে গেল। রবিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালের ক্যালেন্ডার বছরের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তার দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা গ্রাহকরা এখন গ্রুপভিত্তিক ঋণ নিয়ে অনেক প্রফিট করছেন। এটি বাংলাদেশের সামাজিক পরিবর্তনের বড় নির্দেশক। যেখানে অধিকাংশ মানুষ গরিব ছিল, এখন মাত্র ২৫ শতাংশ। ব্যাপকভাবে বাংলাদেশের সামাজিক পরিবর্তন হয়েছে।

মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক আগের চেয়ে ভালো করছে। বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের অনেক অসুবিধা হয়েছে।

আমরা চেয়েছিলাম দামটা কিছু বাড়ুক। কারণ কৃষকের ধান বা চাল বিক্রির দাম (আগে) অনেক কম ছিল। দাম বাড়ায় সেদিক থেকে (কৃষকদের) ভালোই হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রতন কুমার নাগ ২০১৬ সালের লভ্যাংশের ৬ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার ডামি চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক বাবুল সাহা ও উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর