,

এবার মুম্বাইয়ে বিরুষ্কার বিবাহোত্তর সংবর্ধনা

news-image

স্পোর্টস ডেস্ক : দিল্লিতে বিয়ের অনুষ্ঠানের পর এবার মুম্বাইয়ে পৌঁছে গেলেন বিরাট কোহালি ও অনুশকা শর্মা। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনার দ্বিতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বলিউড থেকে ক্রিকেট- সব অঙ্গন। শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মারা। অতিথিদের আপ্যায়নে কোনমতেই খামতি না রাখতে অনুষ্ঠানের চার দিন আগেই মুম্বাইয়ে পৌঁছে গেলেন এই জনপ্রিয় নবদম্পতি। তাদের সঙ্গে দেখা গিয়েছে অনুশকার মা, বাবা এবং বড় ভাইকেও।

ইতালির তাস্কানিতে রাজ্যে বিয়ের পরেই তারা ঘোষণা করেছিলেন, দিল্লি ও মুম্বাইয়ে আলাদাভাবে দু’টি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবারই দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেছে সেই অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ওই অনুষ্ঠানে শিখর ধাওয়ানের সঙ্গে বিরাটের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। ছিলেন সুরেশ রায়নাও। মুম্বাইয়ে অনুষ্ঠান ২৬ ডিসেম্বর। পরের দিনই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে ভারতীয় দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর