,

মায়ের কোলের শিশুকে ‘হত্যাকারী’ সেই ছিনতাইকারী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ওই ছিনতাইকারীর নাম রাজীব। শনিবার রাতে তাকে দয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মো. ফরিদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মূল আসামি গ্রেফতারের তথ্যটি সঠিক। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

এর আগে, গত সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম।। মামলায় ‘ছিনতাই’ ও ‘হত্যাকাণ্ড’ এই দুটি ধারাই যুক্ত করা হয়।

ঘটনার পরের দিন মঙ্গলবার যাত্রাবাড়ী থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরুল ইসলামকে ক্লোজড করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর