,

ভাইয়ের কাছে বিনিশার মরদেহ হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহ’র মরদেহ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে ‘অনেকটা গোপনে’ কর্তব্যরত পুলিশ, ভাটারা থানা পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও নেপাল দূতাবাস কর্মকর্তাদের উপস্থিতিতে ভাই নরেন্দ শাহ বিনিশার মরদেহ গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার অভিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, নেপালি ওই ছাত্রীর (বিনিশা শাহ) মরদেহ নিতে ভাই নরেন্দ্র শাহ গত শুক্রবার ঢাকা আসেন। আইনি প্রক্রিয়া ও বিমানের ফ্লাইট নিশ্চিত করার পর আজ (রোববার) মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ‘আজই (রোববার) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে উড়ে যাবে বিনিশার মরদেহবাহী বিমান।’ তবে এর বেশি কিছু জানেন না বলে জানান তিনি।

এ বিষয়ে পাইওনিয়ার ডেন্টাল কলেজের পরিচালক (ফাইন্যান্স) জামিউল হোসেন জামির বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় (রোববার) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিনিশার মরদেহ নেপালে পাঠানো হচ্ছে। নেপাল দূতাবাসের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের সার্বিক অর্থায়নে ভাই নরেন্দ্র শাহ মরদেহ নিয়ে নেপালে ফিরবেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে টার্ম-২ পরীক্ষার কক্ষ থেকে বেরিয়ে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করেন বিনিশা শাহ। পরে তার স্বদেশি রুমমেট রোখসা কক্ষে ফিরে দেখেন রুম ভেতর থেকে বন্ধ। বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বিনিশাকে রশিতে ঝুলদে দেখেন।

খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল কক্ষ থেকে বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন রাতেই বিনিশার মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর