,

মঞ্চে ওঠা নিয়ে অনশনে হট্টগোল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর জাতীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের মূল বেদিতে ঘোষণা মঞ্চে অবস্থান নেয়া নিয়ে শিক্ষকদের দুই সংগঠনের কর্মীরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

ঘোষণা মঞ্চে অবস্থান ও সহকারী শিক্ষক সমাজের নেত্রী নাসরিন সুলতানাকে কটূক্তি করা নিয়ে আরেকটি সংগঠনের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই মঞ্চে উঠে ধাক্কা-ধাক্কি করেন। এ সময় সাংবাদিকরা ছবি নিতে গেলে তাদের বাধা দেয়া হয়।

অনশন স্থলে থাকা শিক্ষকরা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যান। পুরো শহীদ মিনার প্রাঙ্গণে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মূল বেদি থেকে সবাইকে নামিয়ে দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

প্রধান শিক্ষকদের সঙ্গে বেতন বৈষম্য নিরসনের দাবি সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে শনিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষকরা। রোববার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি চলছে।

মহাজোটের আওতায় ১০টি সংগঠনের হাজারো শিক্ষক সারাদেশ থেকে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর