,

‘অনৈতিক’ আচরণের অভিযোগে ইরানে ২৩০ তরুণ-তরুণী আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের দুইটি পার্টি থেকে তরুণ-তরুণী মিলিয়ে ২৩০ জনকে আটক করা হয়েছে। ওই পার্টিতে মদ সরবরাহ করা হয়েছিল, যা ইরানের আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া দেশটিতে নারী-পুরুষ একসঙ্গে পার্টি করারও অনুমোদন নেই। শুক্রবার ইরানের ইসনা সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা।

অ্যালকোহল পান ও মিশ্র পার্টিতে অংশ নেয়ার অপরাধে ওই ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার জানায় ইসনা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই সঙ্গীতশিল্পীও আছেন যারা ওই পার্টিতে পারফর্ম করছিলেন।

পার্টি থেকে কিছু অ্যালকোহল ও মাদকও জব্দ করা হয়েছে। ওই পার্টির ছবি কেউ ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। সেখান থেকেই তথ্য পেয়ে পুলিশ ধরপাকড় অভিযান শুরু করে।

বছরের সবচেয়ে ছোট দিন উৎসবের মাধ্যমে উদযাপন করে ইরানিরা, যার নাম ইয়ালদা। সেই উৎসবের অংশ হিসেবেই তরুণ-তরুণীরা ওই সব পার্টিতে জড়ো হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর