,

ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে তিন নতুন মুখ

news-image

আগামী জানুয়ারিতে ঘরের মাঠে বসছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ এই সিরিজে লড়বে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ। এই দুটি সিরিজকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার ঘোষিত এই দলে আছেন তিন নতুন মুখ। বিপিএলে দারুণ বোল করা পেসার আবু জায়েদ রাহি। অফস্পিনার মেহেদী হাসান ও তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম।

দলের ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়ও। জাতীয় ক্রিকেট লিগে দারুণ দুটি ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের দৃষ্টি কাড়েন তিনি। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন।

আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।

৩২ সদস্যের বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর