,

মধুচন্দ্রিমায় মিসরে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া

news-image

বিনোদন ডেস্ক : মিসরের সমুদ্র সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া হায়াত। ইন্দো-ব্রিটিশ এই মডেল অভিনেত্রী কখন কী করেন, সেটা নিয়ে পেজ থ্রি সব সময়ই সরগরম। এবার নিজের মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন সোফিয়া। আর ওইসব ছবি দেখেই ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

জানা গেছে, মিসরে গিয়ে ওই ছবি শেয়ার করেন সোফিয়া হায়াত। সেখানে কখনও স্বামী ভ্লাদের ঠোঁটে ঠোঁট রেখে পোজ দিতে দেখা গেছে এই আবেদনময়ী অভিনেত্রীকে। আবার কখনও বিকিনি পরেই ‘সানবাথ’ নিতে দেখা যায় তাকে।

২০১৬ সালে সন্ন্যাস নেন সোফিয়া হায়াত। ‘মাদার গাইয়া’ নাম নিয়ে ওই বছরই সংবাদ শিরোনাম হন এই মডেল অভিনেত্রী। কিন্তু ২০১৭ সালে সন্ন্যাস ছেড়ে ভ্লাদের সঙ্গে সম্পর্কে জড়ান সোফিয়া। এরপর যতো তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নেন এই জুটি।

বিয়ের পর সোফিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও, তাদের মধুচন্দ্রিমার ছবি দেখা যায়নি। কিন্তু এবার ইজিপ্টে গিয়ে ‘হানিমুনের’ ছবিই শেয়ার করেছেন বলে জানিয়েছেন সোফিয়া। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর