সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : বছরের শেষটা ভালই যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক আ্যাওয়ার্ড পুরছেন নিজের ঝুলিতে। কিছুদিন আগেই মাদার তেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর এবার পাচ্ছেন ডক্টরেট ডিগ্রি।

এই সুযোগেই প্রায় পাঁচ বছর পর ফিরতে চলেছেন নিজের হোমটাউন বরেলিতে।

ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে জানানো হয়, বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। রোববার তার হাতে এই সম্মানের প্রশংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক মন্ত্রী। সেখানে এই সম্মান গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হয় তাকে। তবে নিজে হাতে সে পুরস্কার নিতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করেন মা মধু চোপড়া। অনুষ্ঠানে তিনি জানান, ছোটবেলা থেকেই অন্যের দুঃখ ভীষণভাবে প্রভাবিত করে প্রিয়াঙ্কাকে। অন্যের দুঃখ-দুর্দশা বোঝার মতো মন যার কাছে রয়েছে, এমন মেয়ে পেয়ে গর্বিত তিনি।

এবার অবশ্য আগেই ভারতে চলে এসেছেন প্রিয়াঙ্কা। কিন্তু দেশে এসেও ভীষণ ব্যস্ত নায়িকা। ইতোমধ্যে জি সিনে অ্যাওয়ার্ডস-এ পারফর্ম করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সে ছবি। বি-টাউনে জোর গুঞ্জন, পাঁচ মিনিটের এই পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘কোয়ান্টিকো’ গার্ল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা