,

বাংলাদেশ হাথুরুসিংহেকে নিয়ে নতুন দুঃশ্চিন্তায়

news-image

স্পোর্টস ডেস্ক : চন্দ্রিকা হাথুরুসিংহে এখন পাকাপাকিভাবে শ্রীলঙ্কার কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার কোনো লেনদেন নেই।

আগামী জানুয়ারিতেই নিজ দেশের জাতীয় দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন হাথুরু। সেই সিরিজের আগে এই রাশভারী কোচকে নিয়ে নতুন দুঃশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। কারণ বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদে আপাদমস্তক মুখস্ত করে ফেলেছেন হাথুরু!‍

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের প্রাথমিক দল নিয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বসেছিলেন আকরাম খান, খালেদ মাহমুদ। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সিরিজটা আমাদের কাছে মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। যেহেতু শেষ সিরিজটায় ভালো করতে পারেনি তাই খুবই চ্যালেঞ্জিং হবে। ‘

একটা সময় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগে এই সুবিধাটা পেয়েছে বাংলাদেশ। হাথুরু তো বটেই, ব্যাটিং কোচ থিলান সামারাবিরাও তো জানতেন নিজ দেশের ক্রিকেটারদের হাড়ির খবর। এবার দুঃশ্চিন্তায় থাকা আকরাম খান বললেন, ‘চ্যালেঞ্জের চেয়ে চিন্তাটাই একটু বেশি। যেহেতু একটা দলের সাথে এতদিন হাথুরুসিংহে ছিলেন।

আমাদের ভালো দিকটা তিনি যেমন জানতেন, দুর্বলতাগুলোও জানেন। এই জিনিসটা আমাদের জন্য চিন্তার ব্যাপার। এই সিরিজটার পরে আমরা শ্রীলঙ্কায়ও খেলব। সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার। ‘

দুঃশ্চিন্তা হলেও মাঠের খেলাতেই মনযোগের পক্ষপাতী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ফিটনেস ক্যাম্পের জন্য দ্রুতই ৩০ জনের সম্ভাব্য একটি দল ঘোষণা করা হবে বলেও তিনি জানালেন। হাথুরু পরবর্তী যুগে এবার বিপিএল আর জাতীয় লিগ থেকেও ভালো পারফর্ম করা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর