,

ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে সহযোগিতায় একমত তুরস্ক ও রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে সহযোগিতায় একমত হয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আর কোনো ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি না মানার ঘোষণা দেওয়ার পর গতকাল শুক্রবার তারা এই ঐকমত্যের কথা ঘোষণা করেন।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের প্রস্তাব জাতিসংঘ প্রত্যাখ্যান করার পরপরই রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।

রাশিয়ার ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক রীতি-নীতির ভিত্তিতেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে সহায়তা করে যাবে তাদের দেশ দুটি। এ ক্ষেত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে ফিলিস্তিনি জনগনের অধিকারের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হবে।

১৯৬৭ সালে ৬দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল যে ভুমি দখল করেছে সেই ভুমি থেকেই ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র সৃষ্টি করতে চায়।

রাশিয়া এবং তুরস্ক ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যেমনটা দিয়েছে জাতিসংঘের ৭০% সদস্য রাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিম ইউরোপ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর