,

লন্ডনে ১০ ছিনতাইকারীকে ১১০ বছরের কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক : লন্ডনের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের দায়ে ১০ ব্যক্তিকে মোট ১১০ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি বিচার কাজ শেষে শুক্রবার লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্টে তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। সংঘবদ্ধ এই চক্রটি ইস্ট এবং নর্থ লন্ডনে প্রায় ১৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে আদালত জানিয়েছে।

২০১৬ সালের পহেলা মে থেকে একই বছরের ২৭শে নভেম্বর পর্যন্ত এই চক্রটি প্রায় এক মিলিয়ন পাউন্ডের মোবাইল ফোন এবং ট্যাবলেট ছিনতাই করে। একই সময় তারা অনেক দোকানপাট ভাঙচুর করে।

সাজাপ্রাপ্তরা হলেন- কোর্টনি হোয়াইট (২৩), মমিনুর রহমান (২২), মোহাম্মদ হোসেইন (২৪), চাং মোবায়ালা (২২), মোহাম্মদ আলী (২৪), ক্রিস কস্টি (১৯), ববি কেনেডি (২২), আলফি কেনেডি (২১), আতালাহ (২১) এবং ডাইলান ক্যাস্টানো লোপেজ (২০)। এরা সবাই আদালতে কেউ নিজে দোষ স্বীকার করেছে অথবা দোষী সাব্যস্ত হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন বাঙালি আছেন বলে ধারণা করা হচ্ছে।

নর্থ লন্ডনের উডগ্রীনের বাসিন্দা হোয়াইটের ২০ বছরের জেল হয়েছে। কেমডেনের বাসিন্দা মমিনুরের ১২ বছর ৬ মাস, হ্যাকনির বাসিন্দা হোসেইনের ১০ বছর, ইজলিংটনের বাসিন্দা মোবায়ালার ৮ বছর ৬ মাস, হ্যাকনির বাসিন্দা মোহাম্মদ আলীর ৭ বছর ১ মাস, হ্যাকনির বাসিন্দা কস্টির ৮ বছর ৬ মাস, ইজলিংটনের বাসিন্দা ববি কেনেডির ১১ বছর ৬ মাস, সর্ডিচের আলফি ক্যানেডির ১৩ বছর ১ মাস, আতাল্লার ১০ বছর ১০ মাস এবং চ্যাম্বারওয়েলের বাসিন্দা লোপেজের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর