,

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলার উপজেলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবসের আলোচনাসভা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে প্রায় ১১ লাখ মানুষকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ স্টার অব দ্যা ইস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে নিষ্ঠা, সততা ও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করছেন। তিনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি মর্জাদাশীল রাষ্ট্রে পরিণত করে চলছেন। তাই শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের শ্রেষ্ঠ নেতা।

কলেজের গভর্নিং বডির সভাপতি মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ডা. তাসমিন আহমেদ জামান, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ রুহুল আমীন জাহাঙ্গির, ফারুকুর রহমান।

পরে মন্ত্রী কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর