সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার  দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে রাসেল ও ফারুক নামে ডাকাতদলের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহজনক ৫ ডাকাতকে আটক করেছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, ভোররাতের দিকে দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। এ সময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।

এতে ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য ফারুক (২৪)  ও রাসেল (২৮) নিহত হন এবং ডিবির এসআই নজরুল ইসলামসহ পাঁচ সদস্য আহত হন। ডাকাত দলের আহত দুই সদস্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ কুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল জেলার দেবিদ্বার উপজেলার ছেড়াপুকুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ফারুক একই উপজেলার কুরুইন গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

এ বিষয়ে ডিবি পুলিশ সূএে জানান, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলটি গত ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের দেবিদ্বারের জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাঁর ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করেছিল। এ ছাড়াও এ দলটি আরও কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে পুলিশের কাছে প্রমাণ আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা