,

সেনানিবাসে পাস ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের প্রথম দিন থেকে পাস ছাড়া কেউ ঢাকা সেনানিবাস এলাকার ভেতরে প্রবেশ করতে পারবে না। ওই এলাকায় বসবাসকারীদের চলাচলের জন্য ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পাস নিতে হবে।

তবে বাসে করে যারা সেনানিবাস এলাকার ওপর দিয়ে যাতায়াত করবেন, তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেনেন্ট কর্নেল রাশিদুল হাসান।

তিনি বলেন, “সেনানিবাস এলাকার নিরাপত্তার স্বার্থেই এ ধরনের পদেক্ষেপ নেওয়া হয়েছে।”

ঢাকা সেনানিবাসে প্রবেশের থার্ড গেইট হিসেবে পরিচিত শহীদ জাহাঙ্গীর গেইটে বৃহস্পতিবার ক্যান্টনমেন্টে ঢোকার নতুন নিয়মাবলির নোটিস টাঙানো হয়েছে।

বড় একটি বোর্ডে ওই সাত দফা নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে পাস ছাড়া সেনানিবাসের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ।

ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের যাতায়াতের জন্য (মাটিকাটা-জিয়াকলোনি-এমপি চেকপোস্ট এবং রজনীগন্ধা সুপার মার্কেট-সৈনিক ক্লাব এমপি চেকপোস্ট) ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পাস সংগ্রহ করতে হবে।

ওই এলাকার ব্যক্তি মালিকাধীন বাড়ির কর্মচারী (কেয়ারটেকার, গার্ড, ড্রাইভার, গৃহকর্মী) এবং আত্মীয়দের জন্য ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অস্থায়ী আবাসিক পাসের আবেদন করতে হবে।

সেনানিবাস এলাকার কোনো বাসায় পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করলে তার দায়-দায়িত্ব বাড়ির মালিককে বহন করতে হবে।

পাস ছাড়া প্রবেশের ক্ষেত্রে কী শাস্তি হবে, তা স্পষ্ট করা হয়নি ওই নোটিসে। শুধু বলা হয়েছে, বেআইনি অনুপ্রবেশের জন্য ‘যথাযথ আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে।

সেনানিবাস এলাকায় কোনো রাজনৈতিক কার্যক্রমও পরিচালনা করা যাবে না বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

একজন সেনা সদস্য বলেন, সেনানিবাসে প্রবেশের সবগুলো ফটকেই নতুন ওই নোটিস টাঙানো হয়েছে।

আইএসপিআর পরিচালক রাশিদুল হাসান শুক্রবার বলেন, “এটা নতুন কিছু না, ধারাবাহিকতা মাত্র। প্রতি বছর বেসামরিক ব্যাক্তিদের জন্য হয়ে থাকে।

“যারা পুরাতন তারা তাদের সময় বর্ধিত করবেন এবং যারা নতুন তারা নতুনভাবে পাস নেওয়ার জন্য আবেদন করবেন।” বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর