সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরস্কার তালিকায় শাকিব খানের তিন ছবি

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ বিতরণ করা হয়। এ বছর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পান চিত্রনায়ক শাকিব খান। ‘আরও ভালোবাসবো তোমায়’র জন্য রাষ্ট্রের এই সর্বোচ্চ পুরস্কার পান তিনি।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’র জন্য ছবি বহু জমা পড়েছে। সেখান থেকে ২৮টি ছবিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এই ছবিগুলোর মধ্যে রয়েছে, কিং খানের তিন ছবি। সেগুলো হলো, মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ এবং জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জী পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’।

বাছাই করা অন্য ছবিগুলো হলো, শবনম ফেরদৌসী পরিচালিত ‘জন্মসাথী’, রাশেদ মোর্শেদ পরিচালিত ‘পৃথিবীর নিয়তি’, এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’, গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’, তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’, বেলাল আহমেদ পরিচালিত ‘ভালোবাসবোই তো’।

শামীম আখতার পরিচালিত ‘রীনা ব্রাউন’, সুমন ধর পরিচালিত ‘দর্পণ বিসর্জন’, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’, নুরুদ্দিন মো. তাহের শিপন পরিচালিত ‘একাত্তরের নিশান’, ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’, জাকির হোসেন রাজু পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’, নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’, অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’, রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’, মো. রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’, মো. আশিকুর রহমান পরিচালিত ‘সারাংশে তুমি’, অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’, তাসমিয়াহ আফরিন পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা