,

কাজী হায়াতের ছবিতে শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচালক কাজী হায়াৎ-এর নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন অভিনেতা শাকিব খান। ছবিটি প্রযোজনা করবেন মোহাম্মদ ইকবাল।

এ প্রযোজক শুক্রবার বিকেলে এ তথ্য জানান। চলচ্চিত্রের নাম এখনো নির্ধারণ করা না হলেও শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ ইকবাল বলেন, “শাকিব এখন দেশের বাইরে আছেন। ইতিমধ্যে তার সঙ্গে প্রাথমিকভাবে আলাপ হয়েছে। কাজী হায়াৎ-এর সঙ্গেও কথা হয়েছে। এটিই হবে তাদের প্রথম কোনো চলচ্চিত্র।”

চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, “কাজী হায়াৎ যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করেন এটিও সেই ধরনের গল্পের একটি সিনেমা। এতে অ্যাকশন থেকে ভালোবাসা-সবই থাকবে।”

এর আগে শাপলা মিডিয়া নামে আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শাকিব খানকে নিয়ে ‘আমার স্বপ্ন, আমার দেশ’ নামে একটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন কাজী হায়াৎ।

ওমর সানী-মৌসুমী জুটিকেও কাস্ট করিয়েছিলেন সিনেমায়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের গড়িমসির কারণে ছবিটির ভবিষ্যত এখন অনিশ্চিত।

শাকিব খান বর্তমানে তরুণ পরিচালক রাশেদ রাহার ‘নোলক’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ববি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর